মূল কন্টেন্টে যান
nainai.lol — যা নাই, তাই বলি!

নাইনাই কী?

nainai.lol একটা কমিউনিটি প্ল্যাটফর্ম — যেখানে বাংলাদেশের মানুষ জানায়, তাদের জীবনে কী কী “নাই”। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, ইন্টারনেট নাই, ভালো রাস্তা নাই, জবাবদিহিতা নাই — সবকিছুর একটা হিসাব থাকুক এক জায়গায়।

ক্লান্ত এক নাগরিক — বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই: সমাধান?

কেন এটা দরকার?

সবাই আলাদা আলাদা করে অভিযোগ করে — ফেসবুকে, চায়ের দোকানে, মনে মনে। কিন্তু কোথাও একটা সম্মিলিত হিসাব থাকে না। নাইনাই সেই হিসাবটা রাখে। একই সমস্যা যখন হাজার মানুষ রিপোর্ট করে, তখন সেটা আর ছোট থাকে না — একটা স্পষ্ট ছবি তৈরি হয়।

রিপোর্ট কীভাবে কাজ করে?

আপনি বলেন কী নাই, কোথায় নাই, কখন নাই। অন্যরা দেখে, আর যাদের একই সমস্যা তারা বলে “আমারও নাই”। সংখ্যা বাড়ে, সমস্যাটা দৃশ্যমান হয়। কারও মাথায় সমাধান থাকলে সেটাও যোগ করা যায়। ধীরে ধীরে একটা সমস্যার পূর্ণ চিত্র তৈরি হয়।

কেন বেনামিত্ব জরুরি?

সত্য বলতে গিয়ে যেন কেউ ভয় না পায়। তাই রিপোর্ট করতে নাম বা ফোন নম্বর লাগে না। আপনার পরিচয় বেনামে থাকে, কিন্তু সমস্যার কথা প্রকাশ্যে আসে। আমরা কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করি না।

কমিউনিটি নিশ্চিতকরণ

“আমারও নাই” বাটনটাই এই প্ল্যাটফর্মের হৃদয়। এটা প্রমাণ করে সমস্যাটা শুধু একজনের নয় — অনেকের। যত বেশি মানুষ নিশ্চিত করে, তত বেশি বিশ্বাসযোগ্য হয় রিপোর্টটা।

আপনার এলাকায় কিছু নাই?

হিসাবটা যোগ করতে ৩০ সেকেন্ডও লাগবে না।

এখনই রিপোর্ট করুন →