মূল কন্টেন্টে যান
nainai.lol — যা নাই, তাই বলি!

কীভাবে কাজ করে

লিখুন, মিলিয়ে নিন, হাসুন, খেলুন — সব বেনামে।

১

নাই বলুন

এক বক্সে লিখে ফেলুন আজ কী নাই — বেনামে, নাম-ফোন কিছুই লাগে না। বাংলা কিবোর্ড নাই? বাংলিশে লিখুন, নিজেই বাংলা হয়ে যাবে। চাইলে AI বানান ঠিক করে একটু মজাদার করে দেবে — রাখবেন কি না আপনার ইচ্ছা।

নাই বলুন →
২

“আমারও নাই” বলুন

যাদের একই নাই, তারা এক চাপে জানায় — সংখ্যা বাড়ে, বোঝা যায় আপনি একা না। হাসি, ক্লান্তি, রাগ — রিঅ্যাকশনও দিন।

সবার পোস্ট →
৩

সমাধানের কথা বলুন

কারও মাথায় সমাধান থাকলে যোগ করুন — মজার হোক বা স্বপ্নের মতো। ভালো ভাবনায় অন্যরা একমত জানায়।

পোস্ট দেখুন →
৪

নাই গ্যালারিতে ছবি-ধাঁধা

ছবি দিন, একটা ইঙ্গিত দিন, উত্তরটা গোপন রাখুন — বাকিরা অনুমান করবে ছবিতে কী নাই। ঠিক ধরলে অভিনন্দন, আর ঠিক উত্তর থাকে লুকানো। মানুষের চেহারা নিজে থেকে ঝাপসা হয়।

নাই গ্যালারি →
৫

খেলুন, কার্ড বানান

প্রতিদিনের নাই-ধাঁধা, “কোন টাইপের নাই-বাসী” কুইজ, আমার নাই-লিস্ট আর জেলার নাই-কার্ড — বানিয়ে বন্ধুদের চ্যালেঞ্জ দিন। সাপ্তাহিক লিডারবোর্ডেও নাম তুলুন।

খেলা →
৬

ম্যাপ আর নাই আলাপ

দেশের কোন জেলায় কী নাই — ম্যাপে দেখুন। আর নাই আলাপে সবার সাথে গল্প জমান; রুমের ‘নাইনাই বন্ধু’-রা AI, নামের পাশে সেটা লেখা থাকে।

ম্যাপ →

নাই বললেই সমাধান না — তবে হিসাবটা থাকলো, আর হাসিটাও।