মূল কন্টেন্টে যান
nainai.lol — যা নাই, তাই বলি!

শর্তাবলী

সংক্ষেপে: মজা করুন, সত্য বলুন, কাউকে আঘাত করবেন না, স্প্যাম নয়।

১. প্ল্যাটফর্মের উদ্দেশ্য

নাইনাই একটি কমিউনিটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ জীবনের আর চারপাশের “নাই” মজা করে বলে — পকেটে টাকা নাই, রিপ্লাই নাই, চুলায় গ্যাস নাই, রাস্তায় রাস্তা নাই। এখানে কোনো “নাইনাই টিম” পোস্ট লেখে না; সব লেখা আর ছবি সবার। এটি সরকারি ওয়েবসাইট নয়, রাজনৈতিক প্রচার নয়, সংবাদমাধ্যম নয়।

২. যা করা যাবে

নিজের অভিজ্ঞতার নাই বলুন, অন্যের পোস্টে “আমারও নাই” বলুন, মজার বা স্বপ্নের মতো সমাধান দিন, নাই গ্যালারিতে ছবি-ধাঁধা দিন আর অনুমান করুন, খেলুন, কার্ড বানিয়ে শেয়ার করুন। হাস্যরস স্বাগত — যতক্ষণ মজাটা পরিস্থিতি নিয়ে, কোনো মানুষকে নিয়ে নয়।

৩. যা করা যাবে না

মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ; কারও নাম, ছবি, ফোন নম্বর বা ঠিকানা দিয়ে তাকে হেয় করা; হয়রানি, ঘৃণা ছড়ানো, মানহানিকর মন্তব্য; রাজনৈতিক প্রোপাগান্ডা; নগ্নতা, সহিংসতা বা শিশুদের নিয়ে মজা করা; লিডারবোর্ডে আপত্তিকর বা কাউকে নকল করা নাম; বট বা বারবার চেষ্টা করে স্প্যাম, ভোট বা স্কোরে কারসাজি — কোনোটাই চলবে না।

৪. ছবি ও সম্মতি

নাই গ্যালারিতে শুধু সেই ছবিই দিন যেটা দেওয়ার অধিকার আপনার আছে। মানুষের চেহারা আর ব্যক্তিগত নম্বর আমরা ঝাপসা করে দিই। “ঝাপসা করবেন না” বেছে নিলে আপনি নিজের নামে নিশ্চিত করছেন যে ছবির মানুষদের আপত্তি নেই বা ছবিটা জনসমক্ষে তোলা, আর এর দায় আপনার। শিশুদের চেহারা সবসময় ঝাপসা থাকবে। কেউ আপত্তি জানালে আমরা ছবিটা লুকাতে, ঝাপসা করতে বা মুছে দিতে পারি।

৫. বিষয়বস্তুর দায় ও ব্যবহার

পোস্ট আর ছবির দায় যিনি দিয়েছেন তাঁর। নাইনাই প্রতিটি পোস্ট স্বাধীনভাবে যাচাই করে না; “আমারও নাই” সংখ্যাই বলে কতজন একমত। পোস্ট বা ছবি দিয়ে আপনি নাইনাইকে অনুমতি দিচ্ছেন সেটা সাইটে দেখাতে, শেয়ার-কার্ড বানাতে আর nainai.lol-এর Facebook পেজে শেয়ার করতে — আপনার নাম যোগ না করে (যদি না আপনি নিজে দিয়ে থাকেন)। সরাতে চাইলে Facebook পেজে লিংকসহ জানান।

৬. AI নিয়ে

লেখার ঘষামাজা, ছবি যাচাই আর গ্যালারির অনুমান মেলাতে আমরা AI ব্যবহার করি। AI ভুল করতে পারে — ঘষামাজার প্রস্তাব রাখবেন কি না আপনিই ঠিক করেন, আর গ্যালারিতে ছবিদাতা যেকোনো অনুমানকে ঠিক বলে মেনে নিতে পারেন। নাই আলাপের ‘নাইনাই বন্ধু’-রা AI, তাদের নামের পাশে সেটা লেখা থাকে।

৭. মডারেশন ও অপসারণ

শর্ত ভঙ্গকারী পোস্ট বা ছবি আমরা যেকোনো সময় লুকাতে বা সরিয়ে দিতে পারি। কয়েকজন “আপত্তিকর” জানালে সেটা নিজে থেকে লুকিয়ে যায়, মডারেটর দেখে সিদ্ধান্ত নেন। প্ল্যাটফর্ম নিজে দাবি করে না যে কোনো সমস্যার সমাধান হয়েছে — যতক্ষণ না বাস্তব প্রমাণ থাকে।

৮. নিরপেক্ষতা

নাইনাই নাই-এর হিসাব রাখে; কে রাজনৈতিকভাবে ঠিক বা ভুল তা নির্ধারণ করে না। কোনো দল, নেতা বা প্রতিষ্ঠানের নাম নিয়ে প্রচার এখানে চলে না।

৯. পরিবর্তন

নতুন ফিচার এলে এই শর্তাবলীও হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে আমরা সাইটে জানানোর চেষ্টা করব।